শিরোনামঃ-

» সিলেট উন্নয়ন সংস্থার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপন

প্রকাশিত: ১৪. জুন. ২০২৫ | শনিবার


Manual8 Ad Code

জন্মলগ্ন থেকে সিলেট উন্নয়ন সংস্থা সমাজের অবহেলিত  মানুষের জন্য কাজ করে যাচ্ছে : আতাউর রহমান পীর

নিউজ ডেস্কঃ
বৃহত্তর সিলেটের সামাজিক উন্নয়নমূলক সংগঠন সিলেট উন্নয়ন সংস্থার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পূন:র্মিলনী জাকজমকপূর্ণভাবে কেক কেটে শনিবার (১৪ জুন) বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টেুরেন্টে উদযাপন করা হয়েছে।

Manual6 Ad Code

সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুমিনুর রহমান মঞ্জুর। গীতা পাঠ করেন রকি দেব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলী আকবর রাজন।

Manual7 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ রোটারিয়ান আতাউর রহমান পীর, বিশেষ অতিথি সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এম শহীদুল ইসলাম, নারী নেত্রী ও সমাজসেবী রোটারিয়ান সেলীনা চৌধুরী, সিলেট উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি ডা: এ এ এম শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাহিদ আক্তার রুমা, সহ-সভাপতি  রুবি রহমান, শফিউল আলম শফিক, সহ-সাধারণ সম্পাদক আব্দুুল মুমিন লাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব দাস, শাহান আল মাহমুদ খান, অর্থ সম্পাদক পারভেজ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হুরায়রা জাবের।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এড. সিরাজ উদ্দিন, শিক্ষানবিশ আইনজীবী ওমর ফারুক, আমিনুর রহমান রাজু, মো. জাকির হোসেন, বিপ্লব কুমার দাস, মিসবাহুল ইসলাম রাহি প্রমূখ।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ রোটা: আতাউর রহমান পীর বলেন, জন্মলগ্ন থেকে সিলেট উন্নয়ন সংস্থা সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

Manual2 Ad Code

তিনি সংস্থার ভূয়সী প্রশংসা করে বলেন, সিলেটের সামাজিক সংগঠনের মধ্যে সিলেট উন্নয়ন সংস্থা কাজের মাধ্যমে সিলেটে একটি আদর্শ সংগঠনে পরিণত হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30