শিরোনামঃ-

» সালুটিকর-গোয়াইনঘাট রাস্তা সংস্কার কাজে ধীর গতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১৪. জুন. ২০২৫ | শনিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
প্রকৃতি কন্যা সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর গোয়াইনঘাট রাস্তার সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, ধীর গতি ও অনিয়মের প্রতিবাদে গোয়াইনঘাট এর সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এক বিশাল মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকাল ৪টায় সময় স্থানীয় সালুটিকর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, অবিলম্বে সালুটিকর গোয়াইনঘাট রাস্তা পুণ:সংস্কার করে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, এই রাস্তা ১৯৯৪ সালে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান নির্মাণ কাজের সুচনা করেন।

কিন্তু বর্তমানে রাস্তাটি ভেঙে গর্ত তৈরী হয়ে মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।

Manual2 Ad Code

তিনি বলেন, এই রাস্তা অত্র এলাকার মানুষের জীবনের সাথে ও তপ্রোতভাবে জড়িত। তাই যথাসময়ে গুণগত মানের কাজ সম্পাদন না হলে এলাকার জনসাধারণ গণ আন্দোলন গড়ে তুলবে।

বিশেষ অতিথির বক্তব্যে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী বলেন, রাস্তাটির যথাযথ সংস্কার অনিবার্য। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

Manual5 Ad Code

গোয়াইনঘাট পেশাজীবী পরিষদের আহবায়ক নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও গোয়াইনঘাট পেশাজীবী পরিষদ সদস্য প্রভাষক মো. লুৎফুর রহমান এবং গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনায়েম এর যৌথ পরিচালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সিনিয়র সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম, গোয়াইনঘাট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল আহমদ শেরগুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সদস্য হেলাল আহমদ বাদশা, হারুন আহমদ, তোয়াকুল মাদ্রাসার মোহতামিম মাওলানা নজরুল ইসলাম, জাগ্রত জনতা সংঘের সভাপতি, নন্দির গাও মাদ্রাসার মোহতামিম রফিক আহমদ মহল্লী, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সমাজসেবক সামছুদ্দিন আল আজাদ, যুব নেতা মোহাম্মদ আলী, জেলা কৃষক দল নেতা জিয়া উদ্দিন, উপজেলা যুব দল নেতা হাবিবুর রহমান, এপিপি এডভোকেট মোবারক হোসাইন, পেশাজীবী পরিষদ সদস্য সচিব বিলাল উদ্দিন, সদস্য সামছুজ্জামান জামান, আব্দুর রউফ, ফয়সল আহমদ, জামিল আহমেদ, বরুল ইসলাম গোয়াইনঘাট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সদস্য মাওলানা নুরুল আমিন হেলালী, গোয়াইনঘাট উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা আনোয়ার হোসেন, এক্সেল গ্রুপের সভাপতি মানিক মিয়া গোয়াইনঘাট ইসলামী যুব ফোরামের যুগ্ন সম্পাদক মাওলানা অলিউডর রহমান, সদস্য সাইফুর রহমান, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ, সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্ট’স এসোসিয়েশন অব গোয়াইনঘাট এর সদস্য রুবেল আহমদ রাহী, তালামিযে ইসয়ামিয়ার সভাপতি, শরীফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ইসলাম আলী, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ এর সদস্য এনামুল হক, মিজানুর রহমান, ইসব পুর যুব সংঘের সাধারণ সম্পাদক খায়রুল আমিন, সোনার বাংলা শিক্ষা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, লেঙুড়া ইউনিয়ন ছাত্র সংসদের আহবায়ক জসিম উদ্দিন প্রমুখ।

এছাড়াও ২৫টি সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক লোকজন অংশগ্রহণ করে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30