শিরোনামঃ-

» জেলা শ্রমিকদল নেতা নুরুল ইসলামের উপর হামলার প্রতিবাদ

প্রকাশিত: ১২. জুন. ২০২৫ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট জেলা শাখার সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার মৌবন মার্কেটের সামন থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সিলেট জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত আহবায়ক ও দক্ষিন সুরমা উপজেলা শ্রমিকদল সভাপতি শাহ আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সিলেট জেলা শ্রমিকদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জুমায়েল ইসলাম জুমেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম সম্পাদক আলি আহমদ, সিনিয়র সদস্য নিজাম উদ্দিন, দক্ষিন সুরমা উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক শহিদ রেজা, মোগলাবাজার থানা শ্রমিকদলের সভাপতি আশিক আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাধক লিটন আহমদ, সিলাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. তাজিদুর রহমান তাজুল প্রমুখ।

Manual4 Ad Code

মিছিল ও সমাবেশে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে শ্রমিকদল সিলেট জেলা শাখার সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম এর উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে।

শ্রমিকরা ন্যায্য দাবি ও অধিকার আদায়ের সঠিক আন্দোলন করতে জানেন। শ্রমিকদলের আন্দোলনের মুখে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে।

Manual3 Ad Code

বক্তারা বলেন, দেশের সকল সেক্টরে শ্রমিকরা কর্মরত রয়েছেন। হামলার প্রতিবাদে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কর্মবিরতীর ডাক দিলে দেশ অচল হয়ে যাবে।

বক্তারা শান্তিপ্রিয় শ্রমিকদের অশান্ত না করার আহ্বান জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় শ্রমিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930