- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টার’র ১১৯০ পরিবারের মাঝে ১৪২০ কেজি মাংস বিতরণ
প্রকাশিত: ১০. জুন. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
‘ঘরে ঘরে কল্যাণ, থাকুক বহমান’ এই প্রতিপাদ্য নিয়ে কোরবানির সামাজিকায়ন-২০২৫ উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টার’র উদ্যোগে ১১৯০ পরিবারের মাঝে, ১৪২০ কেজি কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
বর্তমান সময়ে কোরবানির সামাজিকায়ন পাইওনিয়ারের ভূমিকা পালন করছে কোয়ান্টাম ফাউন্ডেশন।
২০০১ সালে বান্দরবানের লামায় দুটো পশু কোরবানি দিয়ে যে কার্যক্রমের শুরু হয়। ধাপে ধাপে বেড়ে ২০১০ সালে এসে ১৮৬টি পশু কোরবানী দিয়ে মাংস বিতরণ করা।
১০ বছরে কোয়ান্টাম ফাউন্ডেশন লামায় মোট ৬০০টি পশু কোরবানি করে, যা থেকে পাওয়া ৬০ হাজার কেজি মাংস ৩৫ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
২০১০ সালের পর বান্দরবানের লামায় মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটে। পূর্বের অধিকাংশ মানুষ যারা মাংস নিতে আসতেন তাদের বড় অংশই এখন নিজেরাই কোরবানি করার সক্ষমতা অর্জন করেছেন।
এলাকাভিত্তিক সফলতার পর গত বছর ২০২৪ সালে পরীক্ষামূলকভাবে কোয়ান্টাম ফাউন্ডেশন দেশ জুড়ে এ কার্যক্রম শুরু করে।
গত বছর তারা ২১৫টি পশু কোরবানি করে ১৮,৯৬৭ কেজি মাংস ১০ হাজার পরিবারের কাছে পৌঁছে দেয় কোয়ান্টাম ফাউন্ডেশন। ‘ঘরে ঘরে কল্যাণ, থাকুক বহমান’ প্রতিপাদ্য নিয়ে ’কোরবানির সামাজিকায়ন ২০২৫ এ বছরও দেশ জুড়ে কোরবানির মাংস উপহার হিসেবে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয় কোয়ান্টাম ফাউন্ডেশন।
কোরবানির সামাজিকায়ন দেশের সবার মাঝে ছড়িয়ে যাক এটাই প্রত্যাশা কোয়ান্টামের। এবার সিলেট সেন্টার’র উদ্যোগে ১২টি গরু, ১৪টি খাসি কোরবানি দেয়া হয়। যার মধ্যে গরুর মাংস ছিল ১২৬৯ কেজি, খাসি ১৫১ কেজি। সব মিলিয়ে ১৪২০ কেজি মাংস, ১১৯০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে কোরবানী ও মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের অর্গানিয়ার-ইনচার্জ আহমেদ শরীফ, সিলেট সেন্টারের মোমেন্টিয়ার মুক্তিযোদ্ধা ও লেখক মো. সীতাব আলী, বাগবাড়ি-জিন্দাবাজার শাখার মোমেন্টিয়ার ব্যবসায়ী আজিজুর রহমান খান তপন, আম্বরখানা শাখার মোমেন্টিয়ার এবং লতিফা-শফি মহিলা ডিগ্রী কলেজের রাষ্ট্রবিভাগ বিভাগের বিভাগীয় প্রধান এসোসিয়েট প্রফেসর শেখ মোহাম্মদ আব্দুর রশিদ, বাংলাদেশ ব্যাংক উপশহর শাখার আর্ডেন্টিয়ার ও সিলেটের অ্যাডিশনাল ডিরেক্টর আবু তৈয়ব মো. আব্দুল্লাহ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর