শিরোনামঃ-

» এখন টেলিভিশন’-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট-এর শুভেচ্ছা

প্রকাশিত: ১০. জুন. ২০২৫ | মঙ্গলবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
দেশের প্রথিতযশা স্যাটেলাইট চ্যানেল এখন টেলিভিশন-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট।

সোমবার (৯ জুন) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখন টেলিভিশনের সিলেট বিভাগীয় কার্যালয়ে উদযাপন অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট-এর আহ্বায়ক মাসুদ আহমদ রনি, যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন, সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম, সদস্য মুশাহিদ আহমদ ও রুমান আহমদ।

Manual7 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি নাজমুল কবির পাভেল, ইমজা সভাপতি আশরাফুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈনুদ্দীন আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি বাপ্পঘোষ চৌধুরী, ইমজার সিনিয়র সদস্য এডভোকেট মইনুল হক বুলবুল এবং ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট-এর সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ডিবিসি টেলিভিশনের সিলেট প্রতিনিধি প্রত্যুষ তালুকদার সহ এখন টেলিভিশন’র রিপোর্টার, ক্যামেরা পার্সন ও অন্যান্য অফিস স্টাফগন।

অনুষ্ঠানে এখন টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমেদ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর এই শুভেচ্ছা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual1 Ad Code

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজ উন্নয়নে এখন টেলিভিশনের অবদান প্রশংসনীয়। আগামী দিনেও পেশাদার সাংবাদিকতায় এই ধারাবাহিকতা বজায় রেখে তারা আরও এগিয়ে যাবে-এমনটাই প্রত্যাশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30