শিরোনামঃ-

» যুবদল নেতা আইনুল হকের মেয়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

প্রকাশিত: ০৫. জুন. ২০২৫ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৭নং মোগলগাও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আইনুল হকের মেয়ে তাসনিয়া তাবাচ্ছুম নওশিন (১১) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৫ জুন) এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, সিলেট সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৭নং মোগলগাও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আইনুল হকের মেয়ে তাসনিয়া তাবাচ্ছুম নওশিন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আমরা তাসনিয়া তাবাচ্ছুম নওশিন এর মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Manual2 Ad Code

মহান রাব্বুল আল আমিন যেন মরহুমা তাসনিয়া তাবাচ্ছুম নওশিনকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।-আমিন।

উল্লেখ্য, মরহুমা তাসনিয়া তাবাচ্ছুম নওশিন জানাযার নামাজ আজ রাত ১০টায় লালারগাও মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হবে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৯ বার

Share Button

Callender

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728