- বাপুস নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়; সভাপতি মোরশেদ আলম, সম্পাদক মিজান
- বেগম জিয়ার রোগ মুক্তির জন্য সিলেটসহ দেশের সকল মানুষের কাছে দোয়ার অনুরোধ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়া সব সময় আপোষহীন : খন্দকার মুক্তাদির
- বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বদরুজ্জামান সেলিমের ঈদগাহ ময়দানে বিশাল দোয়া
- দেশমাতা সংকটাপন্ন অবস্থায়, আজ কোটি কোটি মানুষের হৃদয়ে হাহাকার ধ্বনি–আরিফুল হক চৌধুরী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বৃহত্তর মদিনা মার্কেট ইউনিট স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
- বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আব্দুল কাদির সমছুর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল
- গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও দোয়া মাহফিল
- মানুষের আস্থা ও দোয়া বিএনপির শক্তি : কাইয়ুম চৌধুরী
- ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৪ ঘন্টার কর্মবিরতি
» রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও নগদ অর্থ বিতরণ
প্রকাশিত: ০৪. জুন. ২০২৫ | বুধবার
প্রতিবন্ধী মানুষের কল্যাণ ও উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বিকার্য : কয়েস লোদী
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিবন্ধী মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নে প্রবাসী বাংলাদেশীরা সহযোগিতার মাধ্যমে অগ্রণী ভূূমিকা রাখছেন।
তারা প্রবাসে থেকেও রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও দুস্থ মানুষদের সর্বদা সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। যা নিঃসন্দেহে মহতি ও প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, যারা নিঃস্বার্থে প্রতিবন্ধী মানুষের সেবা ও কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক।
তিনি প্রবাসীদের মতো সমাজের বিত্তবান সহ সর্বমহলকে প্রতিবন্ধী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বুধবার (৪ জুন) বিকেলে নগরীর পাঠানটুলাস্থ গোয়াবাড়ী বাজার সংলগ্ন দক্ষিনের মাঠে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রবাসী ব্যক্তির আর্থিক সহায়তায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন আহমদ নাঈম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সিলেট মহানগরের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব।
স্বাগত বক্তব্য রাখেন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য রোকেয়া বেগম। বক্তব্য রাখেন, সেবার আলো প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আলমাছ মিয়া।
উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য শাহরিয়ার রহমান শিশির, মিজানুর রহমান ছামি, ফজলে রাব্বি, হুসাইন আহমদ, সিলেট স্যোশাল ওয়ার্কার্সের সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক নাদেল আহমদ, সদস্য নিয়াজ আরাভ, রুমকি আক্তার, তানিসা আক্তার, আনিকা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও অসহায় ১০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামছু একজন প্রতিবন্ধী মানুষ হয়েও মানবতার কল্যাণে যে অবদান রাখছেন, তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।
তার মতো সবাইকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৪ বার
সর্বশেষ খবর
- বাপুস নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়; সভাপতি মোরশেদ আলম, সম্পাদক মিজান
- বেগম জিয়ার রোগ মুক্তির জন্য সিলেটসহ দেশের সকল মানুষের কাছে দোয়ার অনুরোধ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়া সব সময় আপোষহীন : খন্দকার মুক্তাদির
- বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বদরুজ্জামান সেলিমের ঈদগাহ ময়দানে বিশাল দোয়া
- দেশমাতা সংকটাপন্ন অবস্থায়, আজ কোটি কোটি মানুষের হৃদয়ে হাহাকার ধ্বনি–আরিফুল হক চৌধুরী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বৃহত্তর মদিনা মার্কেট ইউনিট স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর