শিরোনামঃ-

» নগরীর জলাবদ্ধতায় জনদুর্ভোগের দায় কতৃপক্ষ এড়াতে পারেন না: বাসদ

প্রকাশিত: ০১. জুন. ২০২৫ | রবিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ রবিবার (১ জুন) নগরীর বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।

Manual5 Ad Code

জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিলেট জেলা নেতা উজ্জ্বল রায়, জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর যুগ্ম সম্পাদক মনজুর আহমদ প্রমূখ।

Manual6 Ad Code

জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীর জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের।

Manual8 Ad Code

সিলেট নগরীতে অতীতে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও দুর্নীতি-লুটপাট, অপরিকল্পিত নগরায়ন-উন্নয়নের কারণে জলাবদ্ধতার সমস্যার সমাধান হয়নি।

তাছাড়া শাসক গোষ্ঠীর প্রশ্রয়ে জলাশয় দখল-ভরাট, পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ জলাবদ্ধতারও  কারণ। নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীর জলাবদ্ধতায় জনদুর্ভোগের দায় সিটি কর্পোরেশন সহ অন্যান্য প্রতিষ্ঠান কোনভাবেই এড়াতে পারেন না।

নেতৃবৃন্দ, নগরীর জলাবদ্ধতা ও সিলেট অঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ, গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে ৪ জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30