- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
- জ্বালানি সংকট উত্তরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী
- জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন
- ওসমানী মেডিকেলে এনডিএফ’র সীরাত কনফারেন্স
» সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের শুকরানা সভা ও দোয়া মাহফিলে বক্তারা
প্রকাশিত: ০১. জুন. ২০২৫ | রবিবার
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সিলেট চেম্বারকে ব্যবসা বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে
নিউজ ডেস্কঃ
সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে প্রশাসক নিয়োগ হওয়ায় এক শুকরানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) বিকেলে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ বারুতখানাস্হ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
চেম্বারের সাবেক পরিচালক আমিনুজ্জামান চৌধুরী দুলুর সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, চেম্বারের সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী।
বক্তব্য রাখেন, চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ ও এহতেশামুল হক চৌধুরী, এফবিসিসিআই এর সাবেক পরিচালক হিজকুল গুলজার, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো. ফেরদৌস আলম, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, মোহাম্মদ আলী আকিক, চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমেদ চৌধুরী, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন ও মো. ছাদ মিয়া, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, কালীঘাট ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় সভায় বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছাড়াও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
শুকরানা মাহফিলে দোয়া পরিচালনা করেন, হাসান মার্কেট মসজিদের ইমাম হাফিজ মাওলানা এনামুল হক।
সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের দোসর ও ফ্যাসিস্টরা অবৈধভাবে ঘাপটি মেরে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে দখল করেছিলো। কিন্তু সিলেটের সচেতন ব্যবসায়ীরা আন্দোলনের মাধ্যমে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে।
নিয়তান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ভোটারাধিকার ফিরিয়ে আনতে ব্যবসায়ীরা ভূমিকা পালন করায় এই সফলতা এসেছে।
ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ন্যায্য দাবি অধিকার আদায়ের আন্দোলনে ফ্যাসিস্ট মুক্ত সিলেট চেম্বার হওয়ায় বক্তারা শুকরিয়া আদায় করে বক্তারা বলেন, ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়ন করবে এমন প্রতিনিধিদেরকে চেম্বারের দায়িত্ব দেওয়া সময়ের দাবি।বক্তারা ব্যবসাবান্ধব চেম্বার গড়তে তৃণমূলভাবে সর্বস্তরের ব্যবসায়ীদেরকে একযুগে কাজ করার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮১ বার
সর্বশেষ খবর
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর