শিরোনামঃ-

» এয়ারপোর্ট থানা জমিয়তের কমিটি গঠন

প্রকাশিত: ৩১. মে. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

দলকে সুসংগঠিত করতে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন : মাওলানা আব্দুল মালিক চৌধুরী

নিউজ ডেস্কঃ
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেছেন, উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সকল ন্যায্য অধিকারের আন্দোলনের জনগণের কাতারে যে দলটি অতপ্রোতভাবে জড়িত ছিল। দুর্ভাগ্যের বিষয় যারা দেশ শাসনের জনগণের কথা বলে বারবার ক্ষমতায় গিয়েছেন ক্ষমতায় গিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন।
তিনি আরও বলেন, দেশ গঠনের নামে মন্ত্রী-এমপিরা সম্পদের পাহাড় গড়েছেন দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার ৫৪ বছর পরেও আজ আমরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ শিক্ষা চিকিৎসা উন্নয়ন রাস্তাঘাট দেশের সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে অতীত সরকারগুলো ব্যর্থ হয়েছে আগামী দিনের দেশ গঠনে জমিয়ত কর্মীদেরকে এবং সংগঠনকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আজ শনিবার (৩১ মে) বিকাল ৩টায় নগরীর হাউজিং এস্টেট এলাকায় এক অভিজাত হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট এয়ারপোর্ট থানা ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এয়ারপোর্ট থানা আহ্বায়ক হাফিজ আব্দুল্লাহ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজ মাওলানা আব্দুর রহমান নাদিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জমিয়তের সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস ছামাদ, প্রবীণ জমিয়ত নেতা মাওলানা বশিরুল আমিন, মাওলানা লিয়াকত আলী, মাওলানা আব্দুল করিম, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি আহমদুল হক, শামিম আহমদ মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আলাউর রাহমান, মাওলানা মাহবুব  প্রমুখ।
নতুন কমিটিতে হাফিজ মাওলানা আব্দুল্লাহকে সভাপতি,হাফিজ  মাওলানা আব্দুর রহমান নাদিমকে সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুসকে প্রচার সম্পাদক করে নবগঠিত কমিটি ঘোষণা করেন মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৯ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031