শিরোনামঃ-

» সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রশিক্ষিত জনশক্তির বিকল্প নেই : মাওলানা নূরুল করিম আকরাম

প্রকাশিত: ৩০. মে. ২০২৫ | শুক্রবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা নূরুল করিম আকরাম বলেছেন, নির্বাচন কোন স্থায়ী সমাধান নয়।

Manual8 Ad Code

বরং সংস্কারের মাধ্যমে দেশের প্রতিটি সেক্টর থেকে দূর্নীতি, দুঃশাসন ও স্বজনপ্রীতি নির্মূল করে আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি সুখী সমৃদ্ধশালী ও উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।

Manual8 Ad Code

এতেই বিপ্লব পরবর্তী এদেশের গণমানুষের আশার প্রতিফলন ঘটবে। আর এজন্য ইসলামী আন্দোলনের সর্বস্তরের দায়িত্বশীলকে সার্বিক বিষয়ে দক্ষতা অর্জন করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে আরো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রশিক্ষিত জনশক্তির কোন বিকল্প নেই।

শুক্রবার (৩০ মে) বিকাল ২টায় মহানগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজজের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

Manual7 Ad Code

আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা আসআদ উদ্দিন, সহ সভাপতি মাওলানা আব্দুস শহিদ, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বুরহান উদ্দিন, এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা বদরুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মাওলান মতিউর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন সহ থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930