- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» গণতন্ত্র প্রতিষ্ঠা ও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : মিজানুর রহমান চৌধুরী
প্রকাশিত: ৩০. মে. ২০২৫ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে।
সেই আন্দোলনের ফলে স্বৈারাচার মুক্ত নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। স্বৈারাচারী আওয়ামী দোসরদের ফলে এখনও আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আমাদের বাংলাদেশে এখনও গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশ তৈরী হয় নাই। আমরা এখন আমাদের স্বপ্ন থেকে অনেক দূরে রয়েছি।
বিএনপি সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও অবাধ একটি নির্বাচন সফলভাবে বাস্তবায়নে সবাইকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা অতীতে যেভাবে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সেইভাবে সকল আন্দোলন চালিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, সাবেক ছাত্রনেতা কবিরুল হক কবির দেশে থাকালীন সময়ে সাহসী ভূমিকা পালন করেছেন।
তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় নামকরণ বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক হিসেবে রাজপথে আন্দোলন চালিয়ে গেছেন।
তিনি শুক্রবার (৩০ মে) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইডি লাউঞ্জে বিএনপি, অঙ্গসংগঠন ও সিলেট জেলা ও মহানগর সাবেক ছাত্রদলের বন্ধু মহল উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, ছাতকের কৃতি সন্তান মো: কবিরুল হক কবির দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে তার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মেহেদী হাসান সপুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাকুর রহমান রুমন, মহানগর বিএনপির সহ বন বিষয়ক সম্পাদক আলী আমজদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুনু আহমদ, মহানগর যুবদলের সহ সভাপতি আমিন আহমদ, জুবেদ আহমদ জুবের, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সফি শাহেদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এম এ মতিন, আজিজুল হক আরজু, রজব আহমদ, যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন, সদস্য আনোয়ার হোসেন ময়না, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, আব্দুল ওয়াদুদ, শাহানুর ইসলাম সুমেল, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, বিমান বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, আব্দুল আহাদ, প্রথম সদস্য তারেক আহমদ, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ খাঁন, সহ সভাপতি নুরুল বকস বাচ্চু, স্বেচ্ছাসেবক দল নেতা আমান আহমদ, মো. আসাদুজ্জামান আসাদ, মুর্শেদ বকস্, এরশাদ আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৭ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর