শিরোনামঃ-
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল শিক্ষাশিবির
প্রকাশিত: ৩০. মে. ২০২৫ | শুক্রবার
দ্রুততম সময়ের মধ্যে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জরুরী : মাওলানা আব্দুল হালিম
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
ফলে বিদ্যমান অবস্থায় দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোন পরিবেশ নেই।
তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ভোটাররা যাতে পছন্দের প্রার্থী নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা জরুরি। অন্যথায় ফ্যাসিবাদ নতুন করে মাথাচাঁড়া দিতে পারে।
তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন কোনকালেই সহজ ছিলনা। শত বাধা পেরিয়ে দ্বীনের আন্দোলন চলে আসছে, কেয়ামত পর্যন্ত চলতে থাকবে।
বিজয় দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে। নিজেদেরংকে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তুলতে হবে।
ইসলামের সুমহান আদর্শের মাধ্যমে মানুষকে দ্বীনের আন্দোলনে শামিল করতে হবে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য সম্ভাবনাময় দেশ।
এই দেশে আমাদের নিরপরাধ দায়িত্বশীলগণ শাহাদাতের নজরানা পেশ করেছেন। তাদের রক্তে রঞ্জিত এই জমিনে ইসলামী আন্দোলনের বিজয় হবেই হবে। ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার (৩০ মে) সিলেট মহানগর জামায়াতের থানা মজলিশে শুরা সদস্যদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন, বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন।
বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন।
শিক্ষাশিবিরে মহানগরীর আওতাধিন সকল সাংগঠনিক থানা জামায়াতের মজলিশে শুরা সদস্যগণ অংশ নেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর