শিরোনামঃ-

» রোটারী ক্লাব অব সিলেটের বৃক্ষরোপণ কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্প প্রজেক্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. মে. ২০২৫ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
রোটারী ক্লাব অব সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ মে) সকালে স্টার লাইট স্কুল এন্ড কলেজের দক্ষিণ সুরমা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী ও মেডিক্যাল ক্যাম্প প্রজেক্ট অনুষ্ঠিত হয়েছে।

মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদেরকে চক্ষরোগ সংক্রান্ত চিকিৎসা পরামর্শ ও ডেন্টাল সমস্যা সংক্রান্ত বিষয়ে চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

Manual6 Ad Code

এছাড়াও কলেজ ক্যাম্পাসে রোপণের জন্য অধ্যক্ষের কাছে বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেওয়া হয়।

Manual4 Ad Code

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সালাহউদ্দিন চৌধুরী বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান ভানুজয় দাশ পিএইচএফ, কলেজ গভর্নিং কমিটির চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক রোটারিয়ান ডা. হোসেন আহমদ, কলেজ অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, স্টার লাইট একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. শফিকুল আলম খান প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930