- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো ডব্লিউ এম সি ফল উৎসব ২০২৫
প্রকাশিত: ২৯. মে. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নারী শিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজ আয়োজন করলো ডব্লিউ ফল উৎসব ২০২৫।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এ উৎসব অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
উদ্বোধনী পর্বের শুরুতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।
ফল-মূলের পুষ্টি গুণ, ফলের গুরুত্ব এবং সিলেটের আবহাওয়া ও মাটি উপযোগী ফলজ ও বনজ ঔষুধী গুণ সম্পন্ন বৃক্ষরোপন গুরুত্ব নিয়ে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন, সিলেট মৃত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ সালেহ আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী জেলা ৩২৮২ এর সাবেক গভর্নর ডা. মঞ্জুরুল হক চৌধুরী, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও রোটারী জেলা ৩২৮২ এর সাবেক গভর্নর লে. কর্নেল আতাউর রহমান পীর। পূবালী ব্যাংকের ম্যানেজার কাজী মাহবুবা, ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জে এম এইচ জে ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কান্তি দেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী নূরুল মোমিন খোকন চৌধুরী, বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাসেম, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, ব্রিটিশ বানিয়ান স্কুলের প্রিন্সিপাল মো: নিয়াজুর রহমান, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানা জাফরিন রোজী, সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, নলেজ হারবার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল আনসারী, মেট্টোসিটি উইমেন্স মডেল কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আলাল, গোলাপগঞ্জ বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রায়হান উদ্দিন রেহান, বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন সরকার, ফেইম একাডেমি স্কুল এন্ড কলেজের পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ মাশুক মিয়া, সানরাইজ পাবলিক স্কুলের প্রিন্সিপাল তাহমিনা চৌধুরী, বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীন, ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ সাবের চৌধুরী, ভয়েস অব সিলেটের সম্পাদক মো: মঈন উদ্দিন মঞ্জু, ব্রিটিশ বানিয়ান স্কুলের এডমিন তসলিমা খানম বীথি, আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর প্রমুখ।
উইমেন্স মডেল কলেজের প্রভাষক তৌফিক রাসেল এবং প্রভাষক হেলাল হামামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা পর্বে শেষে ফিতা কেটে ‘ফল উৎসব ২০২৫’ এর শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দেশী-বিদেশী ৮২ প্রজাতির ফলের প্রদর্শন করা হয়।
প্রথম পর্ব শেষে অতিথি, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
স্নিগ্ধা চক্রবর্তী ও মৌসুমী মেহরুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকের প্রযোজনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
অপরাহ্ন পর্যন্ত সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, শিল্প ও সাহিত্য ব্যক্তিত্বের উপস্থিতি উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।
এই উৎসবকে আরও আনন্দময় করতে উপস্থিত হয়েছিলেন ডাব্লিউএমসির অনেক সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভাপতি ও উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ডব্লিউ ফল উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


