শিরোনামঃ-

» স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা উলামা দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. মে. ২০২৫ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা উলামা দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৯ মে) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিলেট জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা মো. নূরুল হকের মাতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা ওলামাদলের ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন।

Manual8 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. সাহেদ আহমদ,  সিলেট জেলা ওলামাদলের ১ম সিনিয়র সদস্য ও বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সিলেট জেলা ওলামাদলের সদস্য মো. আনোয়ার আলী, সদস্য মো. রাসেল আহমদ, সিলেট জেলা ওলামাদল নেতা মাওলানা জহিরুল ইসলাম কবির, সিলেট জেলা ওলামাদল নেতা আলহাজ্ব বিলাল আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা  বালু-পাথর উত্তোলন ও বহনকারী  শ্রমিক টেড্র ইউনিয়ন রেজি নং-সিলেট ১৫ এর সভাপতি মাহবুব হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930