শিরোনামঃ-

» মার্কিন পরিকল্পনায় মানবিক করিডোর- এর নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে সম্পৃক্ত করা এবং বিদেশিদের হাতে পোর্ট তুলে দেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ান

প্রকাশিত: ২৭. মে. ২০২৫ | মঙ্গলবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
মানবিক করিডোর প্রদান, চট্টগ্রামের সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার যে তৎপরতা হচ্ছে তা ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকারের জাতীয় ও জনস্বার্থ বিরোধী নগ্ন ভূমিকা।

Manual3 Ad Code

মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বিগত পতিত স্বৈরাচারী খুনী হাসিনা সরকার সাম্রাজ্যবাদের দালাল ভারত সরকারের বিরোধিতার কারণে মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনা বাস্তবায়ন করে না।

Manual4 Ad Code

মার্কিন সাম্রাজ্যবাদের বিশ্বস্ত দালাল অন্তর্র্বতী সরকার করিডোর প্রদানে নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ২৭ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টায় মিনিটের সময় ক্বীণ ব্রীজের উত্তর পাড় থেকে এক লাল পতাকা মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জেলা কমিটির ক্রিড়া সম্পাদক ও শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জালাল মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা আনোয়ার হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগর প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, মার্কিন পরিকল্পনায় ছাত্র মধ্যবিত্তদের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়।

সাম্রাজ্যবাদের আরও নির্ভরযোগ্য বিশ্বস্ত দালাল ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকারকে ক্ষমতার আনা হয়। এর ফলে এদেশে মার্কিন সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণ আরো বৃদ্ধি পায়। সা¤্রাজ্যবাদের দালাল ভারতের অবস্থান অপেক্ষাকৃত দূর্বল হয়।

মানবিক করিডোরের প্রশ্নসহ বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সাংস্কৃতিক তথা যে সামগ্রিক সংকট চলছে তা বিচ্ছিন্ন কোন বিষয় নয়।

এটা হচ্ছে বিশ্ব বাজার-প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী তীব্র প্রতিদ্বনিদ্বতা চলছে তার সাথে সম্পর্কিত। বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থলসংযোগ সেতু এবং প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর সংযোগকারী মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গপোসাগরীয় দেশ হওয়ায় এদেশকে নিয়ে ভূরাজনৈতিক ও রণনীতিগত সামগ্রিক গুরুত্ব হিসেবে সাম্রাজ্যবাদীদের কাছে বিবেচিত হচ্ছে। তারই প্রেক্ষাপটে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে সাম্রাজ্যবাদী শক্তিসমূহের সাথে প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চিন-রাশিয়ার প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা তীব্র থেকে তীব্রতর হয়েই চলেছে।

কারণ উভয়েরই জন্যে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মালাক্কা প্রণালীকে কেন্দ্র করে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের উপর নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং বিশ্ব বাণিজ্য ও বিশ্ব আধিপত্যের জন্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ।

সাম্রাজ্যবাদী এই সামগ্রিক সংকটের প্রতিফলন হিসাবে অবিশ্বাস্য মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, বেপরোয়া শোষণ লুন্ঠন, ক্ষুধা দারিদ্র্য, বেকারত্ব, ধন বৈষম্য, শ্রেণী বৈষম্য তীব্র থেকে তীব্র হয়ে চলেছে। এই সামগ্রিক সংকটের প্রতিফলন বাংলাদেশেও পড়ছে।

তার ফলে বাড়ছে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়ছে ভূমিহীন কৃষকের সংখ্যা, নামমাত্র মজুরিতে কাজ করতে বাধ্য হওয়া।

শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাওয়া, সামগ্রিক অর্থনীতি স্থবির হওয়াসহ জাতীয় ও জনজীবন আজ ভয়াবহ সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে।

ড. ইউনুস জাতীয় ও জনজীবনের সংকটকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য ও সংস্কারের নামে সাম্রাজ্যবাদী পরিকল্পনা অগ্রসর করার নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তারই অংশ হিসেবে জনগণের জাতীয় ও জরুরী সমস্যাগুলোকে পাশ কাটিয়ে মানবিক করিডোর প্রদান, চট্টগ্রাম পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়া ইত্যাদি পদক্ষেপ অগ্রসর করে চলেছে। প্রতিপক্ষ চিন-রাশিয়াও স্বীয় লক্ষ্যে তৎপর।

এই লক্ষ্যে তিস্তা প্রকল্প, মংলা পোর্ট আধুনিকায়ন যুদ্ধ জাহাজসহ সামরিক সরঞ্জাম সরববাহের নানা তৎপরতা অব্যাহত রেখেছে।

Manual7 Ad Code

সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে এবং বন্দর মার্কিন সা¤্রাজ্যবাদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে ঐকবদ্ধ আন্দোলন গড়ে তুলার জন্য সকল দেশপ্রেমিক শক্তি, ব্যক্তি, সংগঠন ও জনগনের প্রতি উদাত্ত আহবান জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930