শিরোনামঃ-
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» জাতিসংঘের মানবাধিকার সম্মেলনে যোগ দিতে কাতার গেলেন ডক্টর এনাম চৌধুরী
প্রকাশিত: ২৬. মে. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
জাতিসংঘের আমন্ত্রণে মানবাধিকার বিষয়ক সম্মেলনে যোগ দিতে কাতার গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর মুহাম্মদ এনামুল হক চৌধুরী।
জাতিসংঘের আমন্ত্রণে মানবাধিকার বিষয়ক সম্মেলনে যোগ দিতে কাতার গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর মুহাম্মদ এনামুল হক চৌধুরী।
তিনি আগামী ২৭ এবং ২৮ মে দোহায় অনুষ্ঠিব্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে অন্যতম আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। তিনি সোমবার (২৬ মে) সকালে কাতারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়, জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের গ্লোবাল অ্যালায়েন্স এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানবাধিকার, সুযোগ, ঝুঁকি, উন্নত ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর এনামুল হক চৌধুরী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
কাতারের রাজধানী দোহার রিটজ-কার্লটন হোটেলে অনুষ্ঠিতব্য মানবাধিকার সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জীবনে কিভাবে আমূল পরিবর্তন আনছে এবং যোগাযোগ পদ্ধতি, কর্মপ্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনধারার পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
দুই দিনের এই সম্মেলনে উদ্বোধনী অধিবেশন ছাড়াও প্রথম দিনে চারটি প্রধান অধিবেশন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর একটি পূর্ণাঙ্গ অধিবেশন ছাড়াও আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে।
এরপর আলোচনার ফলাফল পর্যালোচনা অধিবেশন, সমাপনী বিবৃতি এবং সুপারিশ উপস্থাপনের জন্য সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।
ডক্টর এনামুল হক চৌধুরী সম্মেলনের প্রতিটি পর্বে উপস্থিত থেকে আলোচনা ও মতামত প্রকাশে অংশগ্রহণ করবেন। তিনি সফল সফর ও প্রত্যাবর্তনের জন্য সকলের দোয়া প্রার্থী।
উল্লেখ্য, পতিত ফ্যাসিস্ট হাসিনার অবৈধ শাসনামলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে জেলে দিয়ে নির্যাতনের বিরুদ্ধে ডক্টর এনামুল হক চৌধুরী আন্তর্জাতিকভাবে বিশেষ করে আরব বিশ্বে তুলে ধরতে ব্যাপক ভূমিকা পালন করেন।
বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ব্রিটেন সফরকালে কাতারের আমিরের কাছ থেকে রাজকীয় বিমান নিয়ে আসার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর এনাম চৌধুরীর এ সফল কূটনীতির জন্য প্রশংসা করেন।
এছাড়া কঠিন দুঃসময়ে সবসময় আশপাশে থেকে সহযোগিতা করে তিনি বেগম খালেদা জিয়ার আস্থা ও স্নেহভাজন হিসেবে পরিচিতি পেয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৬ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর