শিরোনামঃ-

» দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : ইমদাদ চৌধুরী

প্রকাশিত: ২৬. মে. ২০২৫ | সোমবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি নেতা কর্মীরা কি পরিমান নির্যাতন ও নিপীড়ন হয়েছে সেগুলো দেশের মানুষ অবলোকন করেছেন।

Manual5 Ad Code

দলের এসব নেতাকর্মীদের দেখাশোনা করা ও তাদের পাশে দাঁড়ানো, সহানুভূতি দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কল্যাণে কাজ করি।

Manual6 Ad Code

সোমবার (২৬ মে) বাদ যোহর বস্তির চোখ জামে মসজিদে সিলেট নগরীর ৩১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লায়েস আহমেদের রুহের মাগফেরাত কামনায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মরহুম লায়েস আহমেদের পরিবারকে দেখতে যান এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, ৩১নং ওয়ার্ড বিএনপির আব্বায়ক রাজন মিয়া, আব্বায়ক কমিটির সদস্য মো. নিজাম মিয়া, মো. শাবুদ্দিন মিয়া, মো. কবির মিয়া, মো. আবুল কালাম, মো. রোহেল আহমেদ, মো. মইন উদ্দিন, মো. আয়াছ আহমেদ, মো. লিয়াকত মিয়া, মোঃ সজাদ মিয়া, স্বেচ্ছাসেবক দল শাহ পরান থানার সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা সমাজ সেবা সম্পাদক তাইর আলী, সাবেক কমিটির সহ-সভাপতি মানিক মিয়া, সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মুক্তার।

এছাড়াও ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930