- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
প্রকাশিত: ২৪. মে. ২০২৫ | শনিবার
দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের বিকল্প নেই : মুফতী মোস্তফা কামাল
নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী মোস্তফা কামাল বলেছেন, বর্তমানে দেশ একটি গভীর সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে।
এ পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের প্রতিটি দায়িত্বশীল কর্মীকে ইসলামী আদর্শে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদেরকে দেশ গঠনে অগ্রনী ভুমিকা রাখতে হবে।
দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের কোন বিকল্প নেই। আর সেই নেতৃত্ব ইসলামী আন্দোলনকেই তৈরি করতে হবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে গণ দাওয়াতের মাধ্যমে প্রত্যেক পাড়ায়-মহল্লায় মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে।
মানবতার সেবা ও ব্যাপকভাবে সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সম্পৃক্ত করে গণভিত্তি অর্জনের জন্য প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি জনশক্তিকে সর্বক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। এজন্য পড়াশোনা ও তারবিয়াতের বিকল্প নেই। ভাসাভাসা জ্ঞান নিয়ে নেতৃত্ব দেওয়া যায় না। এইদিন শেষ হয়ে গেছে।
জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সর্বোপরি আমরা আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে ক্বোরআন ভালোভাবে জানতে হবে এবং তা সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছিলেন বাংলাদেশের বুকে সেই একই আদর্শ প্রতিষ্ঠার কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে ।
শনিবার (২৪ মে) দিনব্যাপী সিলেট জেলার ১২টি থানা ও উপজেলার দায়িত্বশীলদের নিয়ে নগরীর সোবহানীঘাটস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী ফয়জুল হাসানের সঞ্চালনায় ক্বোরআনে কারীমের তেলাওয়াত, দারসুল কুরআন, দারসুল হাদীস ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, আলহাজ্ব ফজলুল হক্ব, জননেতা নূরুল আমীন, মহানগর সহ-সভাপতি আলহাজ্ব আসাআদ উদ্দীন, শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কে এম ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, দফতর সম্পাদক মাওলানা বদরুল হক, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল হাফিজ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান সহ থানা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬০ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর