শিরোনামঃ-

» শাবিপ্রবির শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় পরিসংখ্যান অফিস সিলেটের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪. মে. ২০২৫ | শনিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
বিভাগীয় পরিসংখ্যান অফিস সিলেটের উদ্যোগে শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সিলেটের খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউটে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

এসময় বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় সিলেটের যুগ্ম পরিচালক মো. সাহাবুদ্দিন সরকার বলেন, মূলত এই ওয়ার্কশপের মাধ্যমে বিবিএস এর বিভিন্ন স্টেইকহোল্ডারদেরকে বিভিন্ন কাজ সম্পর্কে অবহিত করা হয়।

Manual1 Ad Code

এতে তাদের সাথে যে গ্যাপ রয়েছে সেটি দূরিকরণের চেষ্টা করা হয়। এটি আমাদের নিয়মিত কাজের অংশ। ভবিষ্যতে এ ধরনের ওয়ার্কশপের আরো আয়োজনের চেষ্টা করা হবে।

শাবিপ্রবির প্রফেসর ড. রহমত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাধারণত থিওরিটিক্যালি পড়ানো হয়, তবে এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাকটিকেল জ্ঞান লাভের সুযোগ তৈরি হয়। আমি মনি করি, এ ধরনের ওয়ার্কশপ চলমান থাকা উচিত।

Manual2 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাবিনা ইসলাম, সহযোগী অধ্যাপক ড. কানিজ ফাতেমা ফেরদৌসী, সিলেট জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক কামাল উদ্দিন, হবিগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ে উপ-পরিচালক নন্দিনী দেব।

Manual8 Ad Code

এছাড়াও বিবিএস এ কর্মরত সিলেট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930