শিরোনামঃ-

» সিলেটের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সভা

প্রকাশিত: ২৪. মে. ২০২৫ | শনিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট-আখাউড়া ডাবল রেললাইন দ্রুত নির্মাণ ও ওসমানী আন্তর্জাতিক এয়াপোর্টের টার্মিনাল নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন ও বিদেশী এয়ারলাইন্স উঠানামার দাবিতে সিলেটের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শনিবার (২৪ মে) দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আমেরিকা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা খলকু কামাল এই মতবিনিময় সভার আয়োজন করেন।

Manual1 Ad Code

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উর নুর এর সভাপতিত্বে ও জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মুফতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেটের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমান, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড এসোসিয়েশন কমিটি সিলেটের চেয়ারম্যান হিজকিল গুলজার, দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রদান ওয়েস খছরু, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ।

Manual4 Ad Code

সভায় প্রারম্ভিক বক্তব্যে আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা খলকু কামাল সিলেটের উন্নয়নে সবাইকে দায়িত্বশীর ভূমিকা পালন করার আহ্বান জানান।

তিনি সিলেটের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য দলমত বির্নিশেষে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Manual4 Ad Code

বক্তাগণ অতীতে সিলেটের উন্নয়নে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করে সিলেটের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেন।

অবিলম্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জনান।

সিলেট বিভাগ থেকে ৪ জন উপদেষ্টা নিয়োগেরও দাবি জানান।

Manual6 Ad Code

সভায় সিলেটের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30