শিরোনামঃ-

» কেয়ার ভিসায় লন্ডন নেওয়ার কথা বলে ১৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ১

প্রকাশিত: ২৩. মে. ২০২৫ | শুক্রবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট নগরীতে কেয়ার ভিসায় লন্ডন নেওয়ার কথা বলে ১৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার (২৩ মে) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগ মো. মোক্তার হোসেন মোতালেব নামে একজনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

মামলার সূত্রে জানা গেছে, সিলেট নগরীর জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার পীরপুর এলাকার মৃত মালিক উদ্দিন এর মেয়ে মোছা. জুলেখা আকতার কেয়ার ভিসায় লন্ডন যাওয়ার জন্য মো. আকতার হোসেন মোতালেব এর সাথে আলাপ আলোচনার মাধ্যমে মৌখিক চুক্তিবদ্ধ হন।

এ জন্য ব্রাক ব্যাংক, জিন্দাবাজার শাখা থেকে মো. আকতার হোসেন মোতালেব এবং রুবেলা বেগম নামীয় যৌথ একাউন্টে ০৪/০৩/২০২৪, ০৫/০৩/২০২৪ ও ০৭/০৩/২০২৪ ইং তারিখে মোট ১৯ লক্ষ টাকা তিনি জমা দেন৷ টাকা জমা দেওয়ার পরে আকতার হোসেন মোতালেব টালবাহানা শুরু করেন৷

এরই মধ্যে ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে মোতালেব বাংলাদেশ দেশে আসিলে বাদিনী মোছা. জুলেখা আকতার চমন তাহার কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে মোতালেব এর লালাদিঘীরপাড়স্থ বাসায় গিয়া লন্ডনের ভিসার জন্য চাপ প্রয়োগ করিলে গ্রেফতারকৃত মো. আকতার হোসেন মোতালেব বলে যে, “একটা ঝামেলার জন্য ভিসা হবে না তাই আমি সমূহ টাকা লন্ডন ফেরত যাওয়ার পূর্বেই ফেরত দিয়া দিবো”, বলিয়া পাসপোর্ট ফেরত দেয়। এর পরে সে গোপনে লন্ডন চলে যায়।

প্রতারক মোতালেব লন্ডনে যাওয়ার বিষয়টি জানতে পেরে বাদী মোছাঃ জুলেখা বেগম তাহার আত্মীয় স্বজনকে নিয়া আসামী মোতালেব এর বাসায় গিয়া টাকা ফেরত প্রদান করার জন্য চাপ দিলে তাহার এই টাকার বিষয়ে তারা কোন কিছু জানেনা বলে জানান৷ এর পরে বাদী মোছা. জুলেখা আকতার চমন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

এবার সে দেশে এসে কৌশলে বাংলাদেশ হইতে লন্ডন পালিয়ে যাওয়ার জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমেগ্রেশন পুলিশ শুক্রবার (২৩ মে) তারিখ সকাল অনুমান ৯টার দিকে মো. আক্তার হোসেন মোতালেবকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানায়।

Manual8 Ad Code

এ মামলার আইও মাসুদ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডের জন্য আবেদন করবো।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউক হক জানান, আটক মোঃ আকতার হোসেন মোতালেবকে একটি মামলায় ইমিগ্রেশন বিভাগ আটক করে আমাদের জানালে আমরা সাথে সাথে গিয়ে থানায় নিয়ে আসি এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

বাদী মোছা. জুলেখা বেগম চমন বলেন, আমি অনেক টাকা ঋন করে এনে দিয়েছি। আমাকে ঋনের টাকার জন্য মানুষ চাপ দিচ্ছে। আর মোঃ আকতার হোসেন মোতালেব আমার ১৯লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উল্টো আওয়ামী লীগের পরিচয়ে এতদিন হুমকি ধামকি দিয়েছে।

জানা গেছে, প্রতারক আক্তার হোসেন মোতালেব সিলেট নগরীর লালাদিঘীরপাড়ের মোতালেব ভিলার সোনা মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে আরও বিভিন্ন জনের কাছ থেকে টাকা ও জায়গা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া সে বিগত সময়ে পলাতক সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠ হিসেবে অবৈধভাবে প্রভাব বিস্তার করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930