শিরোনামঃ-

» সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেটের সাধারণ সভা সম্পন্ন

প্রকাশিত: ২২. মে. ২০২৫ | বৃহস্পতিবার

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় নগরীর শাহজালাল উপশহরস্থ এসোসিয়েশন কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সহ সভাপতি আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, সাবেক সহ সভাপতি সাজুওয়ান আহমদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম, কার্যকরি কমিটির সদস্য ইফতেখার আহমেদ, লোকমান আহমদ মাছুম, শের আলী হেলাল চৌধুরী, ফরহাদ আলী ইমন, আখতারুল ইসলাম, জাবেদুর রহমান, সঞ্জয় দাস, হারুনুর রশিদ, একে এস মনোয়ার হোসেন ও হুরায়রা ইফতেখার হুসেন প্রমুখ।
সভায় এসোসিয়েশনের আসন্ন কেন্দ্রীয় নির্বাচন সফল করার লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মত প্রকাশ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30