- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» সানি হিল স্কুল এন্ড কলেজের পুরষ্কার বিতরণ
প্রকাশিত: ২২. মে. ২০২৫ | বৃহস্পতিবার
শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাবার প্রচেষ্টা চালাতে হবে : প্রফেসর ড. সাজেদুল করিম
নিউজ ডেস্কঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাজেদুল করিম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবার প্রচেষ্টা চালাতে হবে।
লক্ষ্য রাখতে হবে শুধু পড়ালেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলা এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চারও ব্যাপক প্রয়োজন রয়েছে।
সানি হিল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার (২২ মে ) সকালে সানি হিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহানা চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর আহমেদ মাহবুব ফেরদৌসী, সানি হিল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ সদস্য এডভোকেট আলীম উদ্দিন পাঠান, সদস্য এ কে এম বদরুল আমীন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, দশম শ্রেণির ছাত্র আরাফাত হোসাইন।
ড. সাজেদুল করিম চৌধুরী আরো বলেন, ক্রীড়া, শিল্প-সাহিত্য ও সৃজনশীল কর্মকান্ড অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
যার ফলে শিক্ষার্থীরা নিজেদেরকে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এজন্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোনের অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানে ওয়েলকাম সং পরিবেশন করেন, স্কুলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনির ছাত্রীরা।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর