শিরোনামঃ-
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» চৌকিদেখীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জামায়াতের অনুদান
প্রকাশিত: ২১. মে. ২০২৫ | বুধবার
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিপদ মুসিবত সব আল্লাহর পক্ষই আসে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিপদ মুসিবত সব আল্লাহর পক্ষই আসে।
বিপদে ধৈর্য্য ধারণ করা মুমিনের কর্তব্য। সমাজের এক ভাই ক্ষতিগ্রস্থ হলে অপর ভাইয়ের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আর্ত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ায়।
এরই ধারাবাহিকতায় আজ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪ জন ব্যবসায়ী ভাইয়ের পাশে দাঁড়িয়েছি।
সামর্থবানদের উচিত ক্ষতিগ্রস্থ ভাইদের পাশে দাঁড়ানো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আবারো ঘুরে দাঁড়াতে পারবে। এক্ষেত্রে মসজিদ কমিটি, স্থানীয় সাবেক জনপ্রতিনিধি এবং এলাকার বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
তিনি বুধবার (২১ মে) সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকায় মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪ জন ব্যবসায়ীর মাঝে জামায়াতের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিমানবন্দর থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে ও সেক্রেটারী ফরিদ আহমদের পরিচালনায় নগদ আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, বিমানবন্দর থানা জামায়াতের সহকারী সেক্রেটারী রেজাউল ইসলাম, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মারুফ আহমদ চৌধুরী, সমাজসেবী মতিউর রহমান আহাদ, নুরুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান সুমন ও ছাত্রনেতা মুন্না।
এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ অন্নপূর্ণা ভ্যারাইটিজ স্টোরের স্বত্তাধিকারী শ্রী তপন চন্দ্র সরকার, অর্কিড জেনারেল স্টোরের স্বত্তাধিকারী সোহেল আহমদ, তুষার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শাহ শামসুজ্জামান তুষার ও তাকওয়া স্টোরের স্বত্তাধিকারী মো: আতিকুর রহমান মিছবাহের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।
উল্লেখ্য-গত রোববার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার দিন তাৎক্ষণিকভাবে সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে মহানগর জামায়াতের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহমর্মিতা জানিয়েছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর