শিরোনামঃ-

» আগামীকাল সিলেট আসছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ১৮. মে. ২০২৫ | রবিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual2 Ad Code

আগামীকাল সোমবার (১৯ মে) সিলেট আসছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Manual1 Ad Code

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের সিলেট বিভাগীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Manual6 Ad Code

সোমবার (১৯ মে) বিকেল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জিকে গউছ।

উক্ত অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির আওতাধীন ২৭টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বর্ধিত ওয়ার্ড (২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯) এর শুধুমাত্র আহ্বায়কবৃন্দ এবং ৬টি থানা কমিটির আহবায়ক ও সদস্য সচিববৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানানো হচ্ছে।

পাশাপাশি মহানগরের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930