শিরোনামঃ-

» জেলা আইনজীবী সমিতির মানববন্ধন; এডভোকেট এ.কে.এম. কাউছার আহমদকে ছুরিকাঘাতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী

প্রকাশিত: ১৮. মে. ২০২৫ | রবিবার

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট এ.কে.এম. কাউছার আহমদকে ছুরিকাঘাতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে অদ্য রবিবার (১৮ মে) বেলা ২টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের।
আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক-১ এডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম-সম্পাদক-২ এডভোকেট মো. রব নেওয়াজ রানা এর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও সাবেক বার কাউন্সিল সদস্য এ.এফ. মো. রুহুল আমীন চৌধুরী (মিন্টু) এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী কল্যাণ চৌধুরী এডভোকেট, এডভোকেট আলীম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক-১ দেলোয়ার হোসেন দিলু এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক-১ এডভোকেট সলমান উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক এডভোকেট কাওছার আহমদ, শেখ মো. আবুল হাসনাত এডভোকেট প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সম্পাদক এডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, এডভোকেট সাহেদ আহমদ ও সাবেক যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোঃ আব্দুস ছত্তার, সাবেক যুগ্ম সম্পাদক-১ মোঃ হুমায়ুন রশিদ সোয়েব এডভোকেট এবং সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930