শিরোনামঃ-
- মাওলানা জিলাল আহমদের মায়ের ইন্তেকালে মহানগর মজলিসের শোক
- শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী; মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ
- তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর
- সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
» বিপিজেএ সিলেটের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর জামায়াতের অভিনন্দন
প্রকাশিত: ১৮. মে. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন, সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটের ফটো সাংবাদিকদের ঐক্য সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
রোববার (১৮ মে) এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন বলেন, বিপিজেএ সিলেটের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটে ফটো সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও বাস্তুনিষ্ট সাংবাদিকতা বিকশিত হবে বলে আমরা মনে করি। তাদের অভিজ্ঞতা ও কর্ম দক্ষতার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, সমস্যা ও সম্ভাবনা ক্যামেরাবন্দী করে জাতির সামনে তুলে ধরবেন। এতে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।
প্রসঙ্গত, শনিবার (১৭ মে) দুপুরে নগরীর লামাবাজারস্থ লাবিস্তা হোটেলের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ছাড়াও অন্যান্য পদে নির্বাাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন ও সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ।
এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার জন হলেন, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল ও নির্বাহী সদস্য আজমল আলী।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


