শিরোনামঃ-
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» সিলেটে নাসিবের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
প্রকাশিত: ১৭. মে. ২০২৫ | শনিবার
উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই
নিউজ ডেস্কঃ
প্রবাসী অধ্যুষিত সিলেট উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি সম্ভাবনাময় এলাকা। সঠিক প্রশিক্ষণ ও কর্মপন্থা অনুসরণ করলে এক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব। তাই হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) বাংলাদেশের কান্ট্রি অফিসের উদ্যোগে এবং জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি (নাসিব) সিলেটের সহযোগিতায় সিলেটের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে (১৭-১৯ মে) ৩ দিনব্যাপী ‘নতুন ব্যবসা তৈরি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (১৭ মে) নগরীর সোবহানীঘাটস্থ একটি হোটেলের কনফারেন্স হলে কর্মশালার উদ্বোধনী দিনে বক্তাগণ নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ব্যবসা তৈরীর ব্যাপারে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
নাসিব সিলেট জেলার সভাপতি আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট অঞ্চলের শিল্পপতি ও ব্যবসা কল্যাণ ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) সিলেট জোন সভাপতি ড. নুরুল ইসলাম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সিলেটের অনানুষ্ঠানিক ব্যবসার বর্তমান অবস্থা সম্পর্কে সম্যক ধারনা দেন। এ অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের নতুন ব্যবসা তৈরীতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও), ফরমালাইজ ইউর বিজনেস (এফওয়াইবি) প্রোগ্রামের প্রশিক্ষকক জোহা জামিলুর রহমান।
তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য এবং প্রত্যাশিত ফলাফলের রূপরেখা তুলে ধরেন।
প্রশিক্ষণ অধিবেশন জুড়ে অংশগ্রহণকারীদের অংশগ্রহণমূলক পদ্ধতি ব্যবহার করে অধিবেশন পরিচালনা করেন।
অনানুষ্ঠানিক উদ্যোগের জন্য ব্যবসাকে আনুষ্ঠানিক করার উপর প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় কৃষি, প্রকৌশল, পর্যটন, আইসিটি- প্ল্যাটফর্ম-ভিত্তিক উদ্যোক্তাসহ অগ্রাধিকার খাত থেকে মোট ২৫ জন (২১ পুরুষ ও ৪ মহিলা) উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর