- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» অধ্যক্ষ মো. ফয়জুল হক ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত
প্রকাশিত: ১৬. মে. ২০২৫ | শুক্রবার
শিক্ষায় অসামান্য অবদানে আন্তর্জাতিক স্বীকৃতি
নিউজ ডেস্কঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজ, সিলেট-এর অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হয়েছেন।
দক্ষিণ এশিয়ার ৮টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত South Asia Development Council কর্তৃক এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
আগামী ১৮ মে ২০২৫, রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত JEN Maldives Malé by Shangri-La, Ameer Ahmed Magu-তে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে “Let’s all Forget about Discrimination and Create a Peaceful World” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার পার্টির আয়োজন থাকবে। এতে মালদ্বীপ সরকারের মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
অফিসিয়াল পত্রের মাধ্যমে দক্ষিণ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল-এর বাংলাদেশ প্রতিনিধি, উপদেষ্টা এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট অধ্যক্ষ ফয়জুল হককে আনুষ্ঠানিকভাবে সম্মাননার জন্য নির্বাচিত করার সুপারিশ করেন এবং তাঁর অংশগ্রহণ কামনা করেন।
প্রতিক্রিয়ায় অধ্যক্ষ জনাব হক বলেন, “এই সম্মাননাটি কেবল আমার প্রচেষ্টার স্বীকৃতি নয় বরং এর সাথে জড়িত সম্মিলিত সকলের প্রতিশ্রুতি ও আবেগের প্রমাণ।
এটি আমাকে শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে এবং শিক্ষা ও আমার শিক্ষার্থীদের জন্য অর্থপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
আমি এই সম্মান আমার শ্রদ্ধেয় সকল শিক্ষকের প্রতি উৎসর্গ করতে চাই, শিক্ষার ক্ষেত্রে যাদের আত্নত্যাগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমি সাউথ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং সকলের নিকট আন্তরিক দোয়া চাচ্ছি। ”
উল্লেখ্য, রোটারিয়ান অধ্যক্ষ মো. ফয়জুল হক এর আগেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস অ্যাওয়ার্ড, দার্জিলিং, ভারত।
সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৩।
নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৩।
৫ম গ্লোবাল চেঞ্জ মেকারস অ্যাওয়ার্ড ২০২৪, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
তিনি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এশিয়ান এডুকেশন সামিট-এ ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর