- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন
- ৪,৫,৬নং ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নাসরিন আক্তার
- শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত
- অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ হোন : চারণ সাংস্কৃতিক কেন্দ্র
» বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন
প্রকাশিত: ১৬. মে. ২০২৫ | শুক্রবার
‘মণিপুরি সাহিত্য সংসদ শেকড়ের আলোকবর্তিকা প্রজ্বলন করে রেখেছে’
নিউজ ডেস্কঃ
নিজস্ব সংস্কৃতি, কবিতা পাঠ ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের ৫০তম সুবর্ণজয়ন্তী উৎসব।
শুক্রবার (১৬ মে) বিকেলে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের উদ্যোগে নগরীর সুবিধবাজারস্থ সিলেট প্রেসক্লাবের হলরুমে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক এল প্রশান্ত কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্তীপ কুমার সিংহ, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সিলেট মিরর-এর সম্পাদক আহমেদ নূর এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি নামব্রম শংকর, নীহার রঞ্জন শর্মা ও কে এইচ সমেন্দ্র সিংহের যৌথ সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের স্বপ্নদ্রষ্টা, গবেষক ও বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরাম, কে এম চন্দ্র মোহন সিংহ এবং এম বীরেন্দ্র সিংহ।
এছাড়াও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিয়াজ উদ্দিন, শিক্ষক নাসিমা চৌধুরী, বামাসাস কমলগঞ্জ শাখার সভাপতি এল ইবুংহল সিংহ শ্যামল এবং বিশগাঁও শাখার সহ-সভাপতি শেরাম অঞ্জন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত কবি সম্মেলনে সভাপতিত্ব করেন কবি রওশন আরা বাঁশী খুৎহৈবম এবং সঞ্চালনা করেন কবি অয়েকপম অঞ্জু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুমন বণিক ও কবি রাহনামা শাকীর চৌধুরী।
সম্মেলনে মণিপুরি ও বাংলা ভাষার প্রায় অর্ধশতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তারা বলেন, পঞ্চাশ বছরের এই পথচলা শুধুই একটি সময়ের হিসাব নয়, এটি একটি জাতির ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের দৃঢ় অভিব্যক্তি।
বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ যে আলোকবর্তিকা প্রজ্বলন করেছে, তা আগামী প্রজন্মকে নিজের শিকড়ের সঙ্গে সংযোগ রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
বক্তারা বাংলাদেশে বসবাসরত মণিপুরি জনগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সংসদের ৫০ বছরের ঐতিহাসিক পথচলায় আন্তরিক শুভেচ্ছা জানান।
সাংস্কৃতিক পর্বে সংগঠনের শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর পরিবেশিত হয় দুটি কোরাস সংগীত এবং একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস (এমকা)-এর শিল্পীদের পরিবেশনায় মণিপুরি নৃত্য।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলন ‘মৈরা’-র ৬৫তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। একইসাথে মোড়ক উন্মোচন করা হয় সাধারণ সম্পাদক কবি নামব্রম শংকরের ‘মানুষ তুমি’ দ্বিতীয় কাব্যগ্রন্থ।
অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের লেখক, গবেষক, সাংস্কৃতিককর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার
সর্বশেষ খবর
- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর