শিরোনামঃ-

» ফেঞ্চুগঞ্জ বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. মে. ২০২৫ | বুধবার

Manual1 Ad Code

রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে : আলহাজ্ব এম এ মালিক

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পতনে ছাত্র-জনতার আন্দোলনে ফেঞ্চুগঞ্জবাসীও সক্রিয় ভূমিকা পালন করেছেন।

Manual4 Ad Code

এই সংগ্রামে ফেঞ্চুগঞ্জের বহু জাতীয়তাবাদী পরিবারের সদস্যরাও আহত হয়েছেন, কেউ কেউ হয়েছেন নির্যাতনের শিকার, তবুও জিয়ার সৈনিকরা পিছপা হননি।

তিনি বলেন, বিএনপি বিগত ১৬ বছর ধরে দেশের জনগণের মৌলিক অধিকার, মানবিক মর্যাদা, ভোটাধিকার, সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলস আন্দোলন চালিয়ে গেছে। ছাত্র-জনতার এই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীরাও প্রাণ দিয়েছেন। বিএনপির বহু নেতাকর্মী আহত ও শহীদ হয়েছেন।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি থেকে স্বৈরাচারী হাসিনার বিদায় ঘন্টা বাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসে থেকেও নিরলসভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন।

তিনি ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়ে বলেন, যতই সময় ক্ষেপণ করা হবে, ফ্যাসিবাদী শক্তি ততই মাথাচাড়া দিয়ে উঠবে এবং নানা ষড়যন্ত্রের পথ বেছে নেবে।

Manual2 Ad Code

জাতীয়তাবাদী দল বিএনপি এই অপশক্তির ষড়যন্ত্র কখনও বাস্তবায়ন করতে দেবে না। তিনি তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে ও দোয়ারে দোয়ারে পৌঁছে দিয়ে জনসাধারণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একযোগে কাজ করার আহবান জানান।

Manual4 Ad Code

বুধবার (১৪ মে) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।

গণসংযোগ ফেঞ্চগঞ্জ বাজারের সামাদ প্লাজার সামন থেকে শুরু হয়ে বাজারের ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমজীমী ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এম এ মালিক।

এসময় উপস্থিত ছিলেন, ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, দপ্তর সম্পাদক আল কাউছার হাবিব টিটু, অর্থ সম্পাদক রিপন আহমেদ, সাবেক ছাত্র নেতা ও যুক্তরাজ্য বিএনপি নেতা মোজাম্মেল হাছান চৌধুরী ইকবাল, সাবেক যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, কৃষি বিষয়ক সম্পাদক ছলছু মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামাদ আলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মিটু মেম্বার, যুগ্ন আহবায়ক মামুন আহমদ, উপজেলা জাসাস এর আহবায়ক জামাল আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই সিরাজ, জাহেদুল হক চৌধুরী ইপু, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংস্থা ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মজিদ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, ইতালি বিএনপি নেতা রিপন সরকার, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রাশেদ, যুক্তরাজ্য বিএনপি নেতা রাহি, ঢাকা বিএনপি নেতা প্রফেসর মিথিলা, ঢাকা বিএনপি নেতা ব্যারিস্টার মারিয়াম চৌধুরী প্রজ্ঞা, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিসিকের ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিদ হোসেন সাবু, ছাত্রদল নেতা আমিনুল হক, বাহার চৌধুরী, জুনেদ আহমদ, সাইফুল ইসলাম রিয়াদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক সজিব আহমেদ, তারেক রহমান এক্য পরিষদ সিলেট জেলা আহবায়ক আলী নেওয়াজ আজিজ, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমেদ, ব্যবসায়ী আক্তার হোসেন সুমন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২১১ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031