শিরোনামঃ-

» দেশ-প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময়

প্রকাশিত: ১৩. মে. ২০২৫ | মঙ্গলবার

Manual3 Ad Code

তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : আলহাজ্ব এম এ মালিক

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জনগণ হামলা-মামলা ও জুলুম-নির্যাতনের পাশাপাশি অধিকার বঞ্চিত ছিলেন। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় দেশের জনগণ শান্তিতে বসবাস করার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

Manual2 Ad Code

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় তেঁতলি গ্রামের নিজ বাড়িতে দেশ ও প্রবাসীদের নানা সমস্যা ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার-২৪ এর সমন্বয়ক সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইতালি প্রবাসী ও বিএনপি নেতা প্রভাষক খলিলুর রহমান, যুক্তরাজ্য বিএনপির নেতা এডভোকেট গোলাম শাব্বির আলী পারভেজ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জাকারিয়া মাহমুদ, ইতালি বিএনপি নেতা রিপন সরকার, যুক্তরাজ্য বিএনপি নেতা রাশেদুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা মো. ইকবাল চৌধুরী, ইতালি বিএনপি নেতা সাইফুল আবেদীন, ইতালি বিএনপি নেতা আফিল উদ্দিন, সিলেট জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক ঢালি, সিলেট জেলা যুব দল নেতা গোলাম কিবরিয়া প্রমূখ।

Manual2 Ad Code

মতবিনিময় শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক পারিবারিক কবরস্থানে গিয়ে মরহুম বাবা-মা ও আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন।

Manual2 Ad Code

এদিকে বিকেলে দক্ষিণ সুরমা লালা বাজারে এ তেঁতলি বাজারে তিনি বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এসময় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930