- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
» বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক-কে গণসংবর্ধনা
প্রকাশিত: ১২. মে. ২০২৫ | সোমবার
ফ্যাসিস্ট হাসিনার পতনে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা নির্ভীকভাবে আন্দোলন করেছেন : এম এ মালিক
নিউজ ডেস্কঃ
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন ও শাসনের অবসান ঘটাতে প্রবাসে বিএনপি নেতাকর্মীরা নির্ভীকভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। তারা বিদেশের মাটিতে থেকেও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনকে জাগিয়ে রেখেছিলেন।
তিনি বলেন, বিএনপি দীর্ঘ দিন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করায় দেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি বলেন, জনগণের সেবা করতে সিলেট-৩ আসনের উন্নয়ন, প্রবাসীদের মর্যাদা, কৃষি ও শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করতে চাই।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি সোমবার (১২ মে) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের দেয়া গণসংবর্ধনার জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি নেতা হুমায়ুন আহমেদ মাসুক, মহানগর বিএনপি নেতা মো. সাহেদ আহমদ ও আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, তারেক জিয়া ঐক্য পরিষদ সিলেট জেলা আহ্বায়ক আলী নেওয়াজ আজিজ, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, ব্যবসায়ী মো. আখতার হোসেন সুমন, সিসিকের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীদ হোসেন সবুজ, যুক্তরাজ্য বিএনপি নেতা মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল, ইতালী বিএনপি নেতা প্রভাষক খলিলুর রহমান খোকন, ইতালী বিএনপি নেতা রিপন সরকার, সাবেক ছাত্রদল নেতা ও জাসাস যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক তোফায়েল বাছিত তপু, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মিশিগান আমেরিকা বিএনপির সাংগঠনিকত সম্পাদক মো. তুহিন আহমদ, বালাগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি সুরমান আলী, সিনিয়র সহ সভাপতি সৈয়দ শেরুল, সিলেট জেলা শ্রমিকদলের সদস্য জুমেল ইসলাম, দক্ষিণ সুরমা মোগলাবাজার উপজেলা শ্রমিক সভাপতি মো. কাওসার আহমদ প্রমুখ।
বিমানবন্দরে সংবর্ধনা শেষে হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির কল্যাণের লক্ষ্যে মোনাজাত পরিচালনা করেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৪ বার
সর্বশেষ খবর
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর