শিরোনামঃ-

» সিলেটের সংবাদমাধ্যম নিয়ে জনমত জানতে জরিপের উদ্যোগ

প্রকাশিত: ১১. মে. ২০২৫ | রবিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট অঞ্চলের সংবাদমাধ্যমগুলো কেমন কাজ করছে—এই প্রশ্নকে কেন্দ্র করে শুরু হয়েছে একটি বিশেষ জরিপ।

দেশের ঐতিহ্যবাহী এই অঞ্চলের সংবাদমাধ্যমকে আরও বেশি জনসম্পৃক্ত ও জনগণের চাহিদানুযায়ী গড়ে তোলার লক্ষ্যে এ জরিপটি পরিচালনা করছে সেন্টার ফর কমিউনিটি মিডিয়া এমপাওয়ারমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (COMMEND Centre)।

Manual1 Ad Code

এ গবেষণাকার্যে সহযোগী হিসেবে আছে দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম ‘সিলেট ভয়েস’।

কমেন্ড সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি মুক্ত গবেষণার অংশ, যার মাধ্যমে গণমাধ্যমের ভূমিকায় সাধারণ মানুষের সন্তুষ্টি, প্রত্যাশা ও মতামত বিশ্লেষণ করা হবে।

এ ধরনের গবেষণামূলক উদ্যোগের মাধ্যমে সাংবাদিকতা চর্চায় জনসম্পৃক্ততা বাড়ানো এবং গণমাধ্যমের দায়বদ্ধতা জোরদার করাই মূল লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual4 Ad Code

জরিপটি অংশগ্রহণের জন্য সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অংশগ্রহণকারীরা তাদের মতামত গুগল ফর্মের মাধ্যমে জানাতে পারবেন। জরিপে অংশ নিতে লিংক: https://forms.gle/fuSJ3tnUGsrPxhao9

কমেন্ড সেন্টার আরো জানায়, আমরা বিশ্বাস করি, জনগণের মতামত জানাই হচ্ছে একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি। এই জরিপের মাধ্যমে সিলেট অঞ্চলের গণমাধ্যম নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও অভিজ্ঞতা উঠে আসবে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।

Manual8 Ad Code

উল্লেখ্য, সেন্টার ফর কমিউনিটি মিডিয়া এমপাওয়ারমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (COMMEND Centre) একটি গবেষণা ও প্রশিক্ষণমুখী প্রতিষ্ঠান, যা স্থানীয় পর্যায়ের গণমাধ্যম ও স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করতে সম্প্রতি গঠন করা হয়েছে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930