শিরোনামঃ-

» যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সিলেট আগমন সোমবার

প্রকাশিত: ১১. মে. ২০২৫ | রবিবার


Manual8 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক সোমবার (১২ মে) বিকেল ৩টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাবেন।

বিমানবন্দরে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) এর বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলহাজ্ব এম এ মালিককে সংবর্ধনা প্রদান করবেন।

বিকেল সাড়ে ৩টায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক প্রেস ব্রিফিং করবেন।

Manual6 Ad Code

সিলেটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য এম এ মালিকের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সুমন আহমদ।

Manual1 Ad Code

বিমানবন্দর থেকে নেতাকর্মীরা মোটর শোভাযাত্রার মাধ্যমে এম এ মালিক নিয়ে হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করবেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে চিকিৎসা শেষে গত (৬ মে) বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক ঢাকায় এসেছেন।

Manual7 Ad Code

ঢাকা থেকে তিনি (১২ মে) সোমবার বিকেল ৩টা ২০মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30