শিরোনামঃ-

» সিপার এয়ার সার্ভিসের হজ্ব প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ১০. মে. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সী সিপার এয়ার সার্ভিসের ২০২৫ সালের হজ্ব যাত্রীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্যায়ে সম্পন্ন হয়ছে।

Manual6 Ad Code

শনিবার (১০ মে) সকালে নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলে সিপার এয়ার সার্ভিসের হজ্ব যাত্রীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

হজ্বের হুকুম-আহকাম নিয়ে যাত্রীদেরকে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকাস্থ সৌদি ধর্ম দূতাবাসের দ্বায়ী ও হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।

হজ্ব যাত্রীদের বিভিন্ন দিন নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিপার এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সিপার আহমদ, পরিচালক খন্দকার ইসরার আহমদ রকি ও সৌদিয়ারবে নিযুক্ত সিপার এয়ার সার্ভিসের প্রতিনিধি নাজমুল হক।

Manual6 Ad Code

উল্লেখ্য, সিপার এয়ার সার্ভিস ২০২৫ সালের আসন্ন হজ্বে এক’শ জন বাংলাদেশী ও বিদেশে বসবাসরত বাংলাদেশী বংশদূত হজ্ব যাত্রীকে সেবা দিচ্ছে।

Manual8 Ad Code

আগামী ১৪ মে থেকে সিপার এয়ার সার্ভিসের যাত্রীগণ সৌদিয়ারবে গমন করবেন। এবারের হজ্বে শিপার এয়ার সার্ভিসের সকল যাত্রীগণ সিলেট থেকে সরাসরি ফ্লাইটে গমন করবেন এবং হজ্ব পালন শেষে সৌদিয়ারব থেকে সরাসরি ফ্লাইটে সিলেটে পৌঁছবেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930