শিরোনামঃ-

» সাবেক সংসদ সদস্য খন্দকার মালিকের মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ০৯. মে. ২০২৫ | শুক্রবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান’র রাজনৈতিক সহচর, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সিলেট-১ আসনের ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম খন্দকার আব্দুল মালিকের ১৮তম মৃত্যু বার্ষিকী আজ।

Manual1 Ad Code

১৯২০ সালে ব্রিটিশ ভারতের আসামের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম মরহুম খন্দকার আব্দুল মালিক।

তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৮ আসন থেকে বিএনপির দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সালের পঞ্চম ও ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

খন্দকার আব্দুল মালিক সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রতিষ্ঠা কালিন ১৯৬৬ সালে থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করেন।

Manual4 Ad Code

পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি ১৯৮৩ সাল থেকে ৩০ মার্চ ১৯৮৬ সাল পর্যন্ত পূণর্বার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০০৪ সালের ৯ মে মৃত্যুবরণ করেন।

Manual6 Ad Code

তার ভাই খন্দকার আব্দুল জলিল পূর্ব পাকিস্তানের সংসদ সদস্য ছিলেন।

তার কনিষ্ঠ ছেলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ঐক্য ফ্রন্টের প্রার্থী ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930