শিরোনামঃ-

» রাষ্ট্রদূত মুশফিকের পিতার মৃত্যুতে জামায়াত আমীরের শোক

প্রকাশিত: ০৮. মে. ২০২৫ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা সিলেটের কৃতি সন্তান, প্রবীণ মুরব্বী আব্দুল মুছাউয়ীর আনসারী (৮৫) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

Manual4 Ad Code

মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

Manual8 Ad Code

এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারী অত্যন্ত সুনামের সাথে দেশে-বিদেশে বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। তিনি দ্বীনদার পরহেযগার ব্যক্তি ছিলেন।

Manual3 Ad Code

তিনি ব্যক্তি জীবনে ইসলামের বিধি বিধান মেনে চলতেন এবং ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ভালোবাসতেন।

এই সজ্জন ব্যক্তির সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ছিল।

আল্লাহ পাক মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30