- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন
প্রকাশিত: ০৮. মে. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় রোগীদের উন্নত সেবা দেওয়ার জন্য ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং কোম্পানি হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর জেনারেল এন্ড টেকনিক্যাল পার্চেজ কমিটির আহবায়ক মোস্তাক আহমদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. জি এম মনিরুল ইসলাম, উপ-পরিচালক ডা. তাফহীম আহমদ রিফাত, সহকারী পরিচালক মৃদুল গুপ্ত, অর্থোপ্রেডিক্স বিভাগের অধ্যাপক ডা. ফরিদ আহমদ, ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের ডা. মো. আমিনুল ইসলাম, ডা. আবুল বাসার মো. মনিরুল ইসলাম, ডা. হোমায়রা আফসানা প্রমুখ।
ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগে অত্যাধুনিক ডেন্টাল ইউনিট, আরভিজি এক্স-রে মেশিন, নিখুঁত রুট ক্যানেল চিকিৎসার জন্য এপেক্স লোকেটর, আল্ট্রাসনিক স্কেলার মেশিন, লাইট কিউর মেশিন ও জীবানুমুক্ত করণের অটোক্লেঢ মেশিন ও ইউভি স্টোরেজ এর মাধ্যমে রোগীদের উন্নত সেবা প্রদান করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর