শিরোনামঃ-

» মুশফিকুল ফজল আনসারী পিতার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

প্রকাশিত: ০৮. মে. ২০২৫ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মোছাউয়ীর আনসারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বৃহস্পতিবার (৮ মে) গণমাধ্যমে প্রেরিণ এক শোক বার্তা বলেন, মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মোছাউয়ীর আনসারী কর্মজীবনে ইসলাম প্রসারে নিজের অভিজ্ঞতার আলোকে কাজ করেছেন।

Manual2 Ad Code

তিনি সিলেটের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়ে বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে বোম্বেতে উচ্চ শিক্ষা অর্জন করেন।

Manual6 Ad Code

বাল্যকালে তিনি দীর্ঘসময় পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তার পিতা ইসলামীক স্কলার পীর এ কামেল ফজল আনসারীর সাথে সৌদি আরবে অবস্থান করেন।

কর্মজীবনে তিনি দেশি-বিদেশি নানা সংস্থা সহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে জীবনের একটি বড় অংশ অতিবাহিত করেন। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সহিত কাজ করে গিয়েছেন ।

Manual4 Ad Code

খন্দকার মুক্তাদির মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31