শিরোনামঃ-

» হৃদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ০৮. মে. ২০২৫ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আকবর আলীকে দেখতে যান তিনি।

Manual6 Ad Code

এসময় তাঁর সাথে ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা।

এসময় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আকবর আলীর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পাশে পাশে কিছু সময় অতিবাহিত করেন ও আকবর আলীর আশুরোগমুক্তি কামনা করেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী কিছুদিন থেকে হ্নদরোগ জনিত কারণে সিলেটের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন ও ডাক্তারের পরামর্শে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বৃহস্পতিবার এনজিওগ্রাম হয়।

Manual3 Ad Code

বর্তমানে আকবর আলীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা নিশ্চিত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930