শিরোনামঃ-

» ওরসে অনৈতিক-অসামাজিকতা বন্ধে পুলিশ প্রশাসনের সঙ্গে শাহজালাল তাওহিদি কাফেলার বৈঠক; স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ০৬. মে. ২০২৫ | মঙ্গলবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগের স্থান হযরত শাহজালাল রাহ. মাজারে এবারের ওরসে সকল শিরিক-বিদাআত, অনৈতিক ও অসামাজিক কাজ বন্ধ রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (৬ মে) দুপুরে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দ এ বৈঠক করেন। এসএমপি কার্যালয়ের সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করা হয়।

Manual7 Ad Code

বৈঠকে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দ বলেন- হযরত শাহজালাল রাহ. এর মিশনই ছিলো; এই অঞ্চল থেকে সকল শিরিক-বিদআত ও পাপাচার দূর করা। কিন্তু অতি দু:খের বিষয়- ওই ওলির মাজারকেই সকল অনৈতিক-অসামাজিক অপকর্মের কেন্দ্রস্থল বানিয়ে ফেলেছে একটি অসৎ গোষ্ঠী। সিলেটবাসী এসব অপরিবত্রতা বন্ধে একাট্টা ও বদ্ধপরিকর। তাই আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি- যাতে এবারের ওরসে কোন ধরনের অসামাজিকতা-অনৈতিকতা না হয়।

প্রশাসনের পক্ষ থেকে এসময় বলা হয়, সামাজিক অশৃঙ্খলা-অস্থিরতা দূর করাই পুলিশের কাজ। আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবো এবং এ ব্যাপারে শীঘ্রই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

বৈঠক শেষে ৩ দাবিতে স্মারকলিপি প্রদান করেন ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দ।

এসএমপি কমিশনারের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত কমিশনার (সদর ‍ও প্রশাসন) মু. মাসুদ রানা (পিপিএম-সেবা)।

Manual1 Ad Code

বৈঠকে এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম (সদর ও প্রশাসন), উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. তারেক আহমেদ (সিসিটিসি- পিওএম), মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এসএসপি কমিশনারের স্টাফ অফিসার এএসপি মো. মুহিদুর রহমান।

‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক সিলেটের বর্ষীয়ান আলেম মাওলানা মুশতাক আহমদ খান, উপদেষ্টা নুমানী চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, যুগ্ম-আহ্বায়ক দারুল হুদা মাদ্রাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, যুগ্ম-সদস্যসচিব দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ শিব্বির আহমদ, অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা এবং মুফতি মনসুর আহমদ প্রমুখ।

স্মারকলিপিতে উল্লিখিত ৩টি দাবি হচ্ছে- ১) শাহজালাল রাহ. মাজার প্রাঙ্গণে সাজদা, অশ্লীলতা ও গানবাজনা বন্ধ করা, ২) মদ-গাজার আসর না বসানো এবং ৩) ধর্মপ্রাণ মানুষের জিয়ারত ও ইবাদাতের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930