শিরোনামঃ-

» সিলেটের সোবহানীঘাট থেকে পিকাপ গাড়ি চুরি : থানায় মামলা দায়ের

প্রকাশিত: ০৬. মে. ২০২৫ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরিরর সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামন থেকে একটি পিকাপ গাড়ি চুরি হয়েছে। গাড়ির মালিক আমিনুল ইসলাম সুমন বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ৯, তারিখ ০৬/০৫/২০২৫ইং।

Manual1 Ad Code

আমিনুল ইসলাম সুমন দক্ষিণ সুরমার কদমতলীতে বসবাসকারী মো. কামাল হোসেনের পুত্র।

Manual8 Ad Code

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, পিকাপ গাড়ি যার মডেল নং- TATA DI EX 207. রেজি ঢাকা মেট্রো-ন-১৫-৪৭৯৬, চেসিস নং- MAT374441HSR14473, ইঞ্জিন নং- 497SP27KSY635475, গত ০১/০৫/২০২৫ ইং তারিখে গাড়ির চালক তৈয়বুর রহমান (২৮) সিলেট কালিঘাট হতে আখালিয়াতে মালামাল ভর্তি গাড়ি নিয়ে গেলে পরবর্তীতে সেখান থেকে আসার পর সিলেট কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামনে নির্দিষ্ট জায়গায় প্রতিদিনের মতো গাড়ি রেখে যায়।

পরে শুক্রবার ০৩/০৫/২০২৫ ইং তারিখে দিবাগত রাত অনুমান ০১.৪৫ মিনিটের সময় অজ্ঞাতনামা কে বা কারা গাড়িটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আমিনুল ইসলাম সুমনের মুঠোফোনে ফোন করে বলে গাড়িটি ফেরত পেতে চাইলে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলে।

Manual2 Ad Code

থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সোবহানী পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই আবু বক্কর জানান, গাড়ি চুরির মামলা থানায় রেকর্ড হয়েছে, চুরির সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ছাড়া মোবাইল নাম্বার ট্রাকিং এর মাধ্যমে গাড়ির চুর ও গাড়ি উদ্ধারের জন্য পুলিশ সব ধরণের আইনি ব্যবস্থা অব্যাহত রেখেছে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930