শিরোনামঃ-

» সিএনজি ফিলিং স্টেশন নির্বাচনে রেজাবুদ্দৌলা চৌধুরী-ফারহান নূর পরিষদের প্যানেল পরিচিতি

প্রকাশিত: ০৫. মে. ২০২৫ | সোমবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৭ উপলক্ষ্যে সিএনজি ফিলিং স্টেশন ব্যবসায়ী ঐক্য ফোরাম রেজাবুদ্দৌলা চৌধুরী-ফারহান নূর পরিষদ এর প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই পরিচিতি সভার আয়োজন করা হয়।

রেজাবুদ্দৌলা চৌধুরী-ফারহান নূর পরিষদের নেতৃবৃন্দরা হলেন, মো. রেজাবুদ্দৌলা চৌধুরী, ফারহান নূর ভূঁইয়া, ইয়াসির মো. বি. আজিম খান, নূর উদ্দিন খন্দকার, তানভীর রহমান, মো. ওয়াসিউল হুদা, সৈয়দ সাদাত আহমেদ, হুমায়ুন রশিদ সুমন, আব্দুল হাকিম প্রধান, মোহাম্মদ আল মামুন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, আব্দুল কাইয়ুম খান, আজহারুল ইসলাম ঢালি, মো. ওয়াহিদ খান, এ.বি. এম. সাত্তার ভূঁইয়া, মো. হাসিন পারভেজ, আলী আফসার মোহাম্মদ ফাহিম, সুব্রত ধর, ইফতেখার আহমেদ, এম.এন.এইচ. খালেদ দুলাল, কাজী মিনহাজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী।

Manual1 Ad Code

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের লক্ষ্য হলো ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করা এবং এই খাতের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

Manual8 Ad Code

আমরা বিশ্বাস করি, অভিজ্ঞতা, সততা ও সাহসিকতার সমন্বয়ে গঠিত প্যানেল নির্বাচিত হলে এই শিল্পের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। তাই আপনাদের মূল্যবান দো’আ ও নিরবিচার সমর্থনই এই প্যানেলকে পথচলায় শক্তি যোগাবে।

Manual3 Ad Code

এসোসিয়েশনের সাবেক সহ সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির যৌথ পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কামাল উদ্দিন, ফরিদ আহমদ, আব্দুস শাকুর চৌধুরী, ফয়েজ উদ্দিন আহমদ, শের আলী হেলাল চৌধুরী, মনোয়ার আহমদ, আনহার উদ্দিন, সায়েম আহমদ, হুরায়রা ইফতার হোসেন, জিহাদ আহমেদ এপলো, হাজী হোসেন আহমদ, লোকমান আহমদ মাসুম, সাব্বির আহমদ, আছবর আলী, আখতারুল ইসলাম, জিয়াউল ইসলাম, সঞ্জয় দাস, মাসুদ আহমদ, মো. মিজানুর রহমান, হারুনুর রশীদ, মো. জাবেদুর রহমান, রাসেল আহমদ রানা প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930