শিরোনামঃ-

» সিলেট জেলার শহীদ পরিবারকে ২৮লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সিলেট জেলা পরিষদ

প্রকাশিত: ০৫. মে. ২০২৫ | সোমবার


Manual6 Ad Code

বিপ্লবী আর অবিপ্লবীদের সম্মান কখনো এক হতে পারেনা : খান মো. রেজা-উন-নবী

নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদেরা সাম্প্রতিককালের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান।

দীর্ঘ দেড় যুগের জুলুম নিপীড়ন দুঃশাসনে দেশের মানুষ ব্যর্থ হয়ে হাল ছেড়ে যখন আকাশের দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহুর্তে দেশ মাতৃকার গর্বিত সন্তানেরা নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশকে দুঃশাসনের হাত থেকে মুক্ত করে দিয়েছে। তাদের শাহাদাত বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিপ্লবী আর অবিপ্লবীদের সম্মান কখনো এক হতে পারেনা। নিজের সন্তান হত্যা কোন রাষ্ট্র ও সরকারের কাজ হতে পারেনা। জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট তাদের বিরুদ্ধে ব্যবহার মানবাধিকারের পরিপন্থী।

বিগত সময়ে পুরোপুরি রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে একটি পরিবার ও কতিপয় সুবিধাভোগি কুক্ষিগত করে রেখেছিল।

এজন্য শুধু একটি দলকে দায়ী করলে চলবেনা। আমাদেরকেও এর দায় নিতে হবে। মানুষের শুন্যতা কোনদিন অর্থ দিয়ে পূরণ হবেনা। এটি শহীদ পরিবারের প্রতি শান্তনার উদ্যোগ মাত্র। আমাদেরকে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ফ্যাসিবাদী হওয়া থেকে বিরত রাখতে হবে। অন্যথায় আমাদেরকে ফের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদের উদ্যোগে নিজস্ব তহবিল থেকে ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানে সিলেট জেলার শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রের কাজ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করা। বিবেকের দায় থেকে সরকারের সকল কর্মকর্তা ও কর্মচারীদের।

অনুষ্ঠানে জেলার ১৪ জন শহীদ ছাত্র-জনতার পরিবারের মধ্যে ১২ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের প্রশাসক দেবজিৎ সিংহের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার-উজ-জামান, সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মমিনুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা শাহ আলম। গীতা পাঠ করেন তিন্নি রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সনদ্বীপ কুমার সিংহ।

Manual8 Ad Code

অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মোঃ আজরফ (জাবুর), ঢাকা দক্ষিণের শহীদ পাবেল আহমদ কামরুলের বড় ভাই পিপলু আহমদ, গোয়াইনঘাটের সিয়াম আহমদ রাহিমের বাবা

আনোয়ার-উজ-জামান বলেন, সমাজ থেকে বৈষম্য দুর করতে না পারলে শহীদদের আত্ম কষ্ট পাবে। তাই আমাদেরকে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

মুকতাবিস-উন-নূর বলেন, টাকা দিয়ে শহীদ পরিবারের মূল্য পরিশোধ হবেনা। এটি তাদের পাশে থাকার একটি উদ্যোগ মাত্র।

ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার জন্য শুধু একটি দলকে দায়ী করলে চলবেনা, এজন্য আমাদের মানসিকতা ও সমাজ ব্যবস্থাও দায়ী।

সিলেটের শহীদ সাংবাদিক তুরাবের নামে একটি সরকারি প্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ নিলে সিলেটবাসী খুশী হবে।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক দেবজিৎ সিংহ বলেন, জুলাই আন্দোলনে শহীদগণ জাতির গর্বিত সন্তান।

Manual1 Ad Code

তাদের জীবনের মূল্য কোনভাবে শোধ করার নয়। আমরা নিজস্ব তহবিল থেকে শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকার শান্তনার একটি উদ্যোগ মাত্র।

Manual2 Ad Code

জুলাই আন্দোলনের শহীদের তালিকায় অশহীদ কেউ যেনো যোগ না হয় সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930