শিরোনামঃ-

» হাইওয়ে পুলিশের সাথে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির মতবিনিময়

প্রকাশিত: ০৫. মে. ২০২৫ | সোমবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সাথে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আয়োজনে সোমবার (৫ মে) পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাইওয়ে সিলেট সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ইন্টিলিজেন্স উইং এর ইনচার্জ  সুমন কুমার চৌধুরী।

Manual2 Ad Code

আরোও বক্তব্য রাখেন, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সহ সভাপতি নারায়ণ পুরকায়স্থ ফনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরি সভাপতি আব্দুস সালাম, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া প্রমুখ।

Manual2 Ad Code

সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার জনাব মো. রেজাউল করিম বলেন, আসন্ন ঈদুল আযহা  উপলক্ষে যেসব পশুবাহী ট্রাক ঢাকা বা অন্য কোন জেলা থেকে সিলেটে আসবে সেগুলো হাইওয়ে সিলেট রিজিয়নের আওতাধীন মাধবপুর থেকে নাজির বাজার পর্যন্ত ১০৮ কিলোমিটার মহাসড়কে কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই চলাচল করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930