- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» বিশ্বম্ভরপুরের ইউএনও’র অপসারণ ও হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত: ০৫. মে. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমানের অপসারণ এবং রবিবারে (৪ মে) উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ইউএনও’র পেটোয়া বাহিনীর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) বিকাল ৪টায় সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সিলেটস্থ সচেতন বিশ্বম্ভরপুরবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ ইউএনও মফিজুর রহমানের অপসারণের দাবিতে রবিবার বিশ্বম্ভরপুর উপজেলা চত্ত্বরে স্থানীয় মানুষের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শান্তিপূর্ণ মানববন্ধনে ইউএনও’র সুবিধাভোগী কিছু গোষ্ঠী ও সন্ত্রাসী হামলা চালায়।
এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন সাধারণ মানুষ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি করছি। ইউএনও মফিজুর রহমানের প্রত্যাহার এখন সময়ের দাবি।”
সভায় বক্তব্য রাখেন সালমান ইশতিয়াক জিসান, জুনায়েদ আহনাফ, তালুকদার এম আতাহার আলী, সজিব আহমেদ, তোফাজ্জল হুসাইন, নুর জাহান আক্তার এবং মোবারক হুসাইন প্রমুখ।
বক্তারা আরও বলেন, “মফিজুর রহমানের সিন্ডিকেট বিশ্বম্ভরপুরের পর্যটন এলাকা ধ্বংস করে দিয়েছে। অবৈধ বালু ও পাথর উত্তোলনে সহযোগিতার মাধ্যমে এবং ভারতীয় পণ্য চোরাকারবারিদের মাধ্যমে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে।
আমরা প্রতিবাদ করতে গেলে তার পেটোয়া বাহিনী দিয়ে হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বিশ্বম্ভরপুরের পরিবেশ ধ্বংস করা যাবে না।
বিশ্বম্ভরপুরকে চোরাকারবারিদের স্বর্গরাজ্য বানানো যাবে না। অতিদ্রুত চোরাকারবারিদের আশ্রয়দাতা মফিজুর রহমানকে ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
আর গতকাল রবিবার সাধারণ মানুষের উপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় সচেতন বিশ্বম্ভরপুরবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
এই সংবাদটি পড়া হয়েছে ২৪১ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর