- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী
প্রকাশিত: ০৫. মে. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই বিএনপিকে পরাজিত করতে পারবে।
সোমবার (৫মে) মহানগর বিএনপির আওতাধিন ৩৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পাড়া কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির লক্ষ্যে, জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন।
একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে। শৃঙ্খলা হলো দলের প্রধান শক্তি। দলে প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা না।
ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের চক্রান্ত এখনো থেমে নেই।
ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে বিরাজমান। কাজেই তারা সুযোগ খুঁজছে, আমাদের মাঝখান থেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ জন্য আমাদের সবাইকে আরোও সতর্ক থাকতে হবে।
৩৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মুহিবুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এবং মহানগর যুবদলের সহ-সভাপতি মো. মইনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, মহানগর বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক তারেক আহমেদ, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, ৩৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম, জমির উদ্দিন, মুজিবুল ইসলাম, নজরুল ইসলাম, খবির আহমেদ নুনু, ইউনুছ মিয়া, মহানগর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক শামীম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সুমন, শ্রমিক দল নেতা ফয়ছল আহমেদ, নবগঠিত কমিটির সদস্য বাবুল আহমেদ বাবু, জালাল উদ্দিন, জুবের আহমেদ, আবু মো.খালেদ, দুদু মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৬ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর